Posts

Image
  পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা হওয়ার পর হঠাৎ করে পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এক-দুই দিনের ব্যবধানে বানিয়াচং উপজেলার বাজারগুলোতে কেজিতে দাম বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। শুক্রবার সকালে খুচরা বাজারে যে পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকা ছিল। দুপুরে ১২০ থেকে ১৩০ টাকা। সেই পেঁয়াজ শনিবার সকাল থেকে রাত পযর্ন্ত বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। রবিবারে দুপুর থেকেই চলছে ১৭০ টাকা কেজি। হঠাৎ যেন পেঁয়াজের বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে দর ধস্তাধস্তির ধুম শুরু হয়ে গেল। রোববার (১০ ডিসেম্বর) সরেজমিনে বানিয়াচং উপজেলার বড় বাজার, গ্যনিংগঞ্জ বাজার, আদর্শ বাজার, ৫/৬নং বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মুহূর্তেই বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। রাত থেকে সকালে কেজি প্রতি বেড়ে গেছে ২০ থেকে ৩০ টাকা। অন্যদিকে সকাল থেকে দুপুরে বেড়েছে আরও ৩০ থেকে ৪০ টাকা। সব মিলিয়ে এক-দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা জানান পাইকারি আড়তে দাম বেশি তাই তারা বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। গ্যানিংগঞ্জ বাজার খুচরা ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গত শুক্রবার পেঁয়াজের দাম ছিল ১০০ টাকা থেকে ১২০ ট...
Image
 বাংলাদেশ রেলওয়ে 1 জানুয়ারি, 2024 থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি আন্তঃনগর ট্রেন চালু করতে চলেছে । বুধবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানান। তিনি বলেন, আমরা ট্রেনের জন্য বেশ কয়েকটি প্রস্তাবিত নাম দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠাব এবং প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন ট্রেন চালু করব। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারের নতুন ট্রেনটি কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে রাত ১০টা ৫০ মিনিটে। ১৫ মিনিটের বিরতির পর রাত ১১টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকায় পৌঁছাবে সকাল ৬টা ৪৩ মিনিটে। এর আগে, ট্রেনটি বিমানবন্দর স্টেশনে বিরতি নেবে। এরপর সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এটি সেখান থেকে 20 মিনিটের বিরতির পরে সকাল 11:40 টায় ছেড়ে যাবে এবং কক্সবাজার পৌঁছাবে বিকাল 3 টায়। এটি ইতিমধ্যে বিমানবন্দর স্টেশনে স্টপেজ তৈরি করবে। রেলমন্ত্রী আরও বলেন, আগামী ১ জানুয়ারি থেকে খুলনা-যশোর-মংলা রুটে কমিউটার ট্রেন চালু করা হবে।

সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া

Image
                সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অন্যান্য   |  29TH JULY, 2019 5:25 PM বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান বলেছেন, দিনক্ষণ ঠিক না হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে। দ্বিতীয় দফায় ৬ হা       জার রোহিঙ্গা পরিবারের ২৫ হাজার সদস্যের তালিকা মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগেও ২০ হাজার রোহিঙ্গার তালিকা দেশটিকে সরবরাহ করেছিল বাংলাদেশ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সফররত মিয়ানমার প্রতিনিধি দলের সাথে দু’ঘন্টা বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বৈঠকের পর ব্রিফিং’য়ে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে জানান, তারা রোহিঙ্গাদের নিতে প্রস্তুত। রোহিঙ্গাদেরই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকটি হয়েছে মূলত রোহিঙ্গা গোষ্ঠী ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপ হবে কিনা তা নিয়ে। সেখানে বাংলাদেশ দু’পক্ষকে সহায়তার আশ্বাস দিয়েছে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বে মিয়ানমারের দায় আছে এটা অস্বীকার করেছেন দেশটির প...